• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
ব্রেকিং
  • বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার
  • প্রচ্ছদ
  • শিক্ষা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা, জেনে নিন নির্দেশনা

শিক্ষা
  ১৮ অক্টোবর ২০২৬, ১৩:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ২৩ নভেম্বর পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞপ্তিতে জিপিএ উন্নয়ন, অনিয়মিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের অংশগ্রহণ, চতুর্থ বিষয়ের সুবিধা, পাঠ্যসূচি এবং নির্বাচনী পরীক্ষা নিয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে উত্তীর্ণ হলেও জিপিএ-৫-এর কম পাওয়া শিক্ষার্থীরা নিবন্ধনের মেয়াদ থাকলে ২০২৭ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের সুযোগ পাবেন। এ জন্য তাঁদের সব বিষয়ে ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে। নতুন পরীক্ষায় জিপিএ উন্নয়ন হলে সেটি গ্রহণ করা হবে। অন্যথায় আগের জিপিএ বহাল থাকবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের আগের পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি প্রিন্ট করা ফরমের সঙ্গে জমা দিতে হবে।

বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ শেষ হয়ে গেলে এবং নিবন্ধনের মেয়াদ থাকলে তাঁরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন। তাঁদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে।

২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিবন্ধিত যেসব শিক্ষার্থী ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেননি, তাঁরা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের পরীক্ষায় অংশ নিতে পারবেন। তাঁদের কোনো অবস্থাতেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা হবে না।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে চতুর্থ বিষয় বাদে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা নিবন্ধনের মেয়াদ থাকা সাপেক্ষে ২০২৭ সালের পরীক্ষায় অকৃতকার্য বিষয়গুলোতে অংশ নিতে পারবেন। চাইলে তাঁরা সব বিষয়েও পরীক্ষা দিতে পারবেন।

অন্যদিকে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে এক থেকে তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে যাঁরা ২০২৬ সালের পরীক্ষায় অংশ নেননি অথবা অংশ নিয়েও আবার এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁরা নিবন্ধনের মেয়াদ থাকলে ২০২৭ সালের পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়গুলোতে অথবা সব বিষয়ে অংশ নিতে পারবেন। তবে আংশিক বিষয়ে পরীক্ষা দিলে চতুর্থ বিষয়ে অংশ নেওয়া যাবে না।

২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিবন্ধিত যেসব শিক্ষার্থী ২০২৫ ও ২০২৬ সালের পরীক্ষায় অংশ না নিয়ে থাকবেন, তাঁরা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে চতুর্থ বিষয়সহ সব বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। একই শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী আগের দুই পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে চতুর্থ বিষয়ে উত্তীর্ণ হয়েছেন এবং এক থেকে চার বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁরা ২০২৭ সালের পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়গুলোতে উত্তীর্ণ হলে চতুর্থ বিষয়ের সুবিধা পাবেন।

২০২২-২৩ শিক্ষাবর্ষে নিবন্ধিত যেসব শিক্ষার্থীর নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু চতুর্থ বিষয় বাদে এখনো একটি বিষয়ে অকৃতকার্য রয়েছেন, তাঁদের বিশেষ বিবেচনায় নিবন্ধনের মেয়াদ এক বছরের জন্য নবায়নের সুযোগ দেওয়া হয়েছে। তাঁরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ওই বিষয়ে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে ফরম পূরণের আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে মূল নিবন্ধন কার্ড বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জমা দিয়ে নবায়ন করা নিবন্ধন কার্ড সংগ্রহ করতে হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে। নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ২০২৭ সালের পাঠ্যসূচি অনুযায়ী।

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্রে সরবরাহ করতে হবে। কেন্দ্র কর্তৃপক্ষ ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর যুক্ত করে বোর্ডের ওয়েবসাইটে পাঠাবে। পাশাপাশি ধারাবাহিক মূল্যায়নের মূল হাতে লেখা নম্বরপত্র মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে।

জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং আগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বাইরে অন্য সব শিক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন

প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষায় জাতীয় ইকোসিস্টেম গড়ছে বাংলাদেশ

এ ছাড়া ২০২৬ সালের পরীক্ষায় এক থেকে চার বিষয়ে অকৃতকার্য এবং ২০২৫ সালের পরীক্ষায় এক থেকে তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের উত্তীর্ণ বিষয়গুলোর গ্রেড পয়েন্ট (জিপি) সংরক্ষণ করা হবে। ২০২৭ সালের পরীক্ষায় অংশ নেওয়া বিষয়গুলোর জিপির সঙ্গে আগের উত্তীর্ণ বিষয়গুলোর সংরক্ষিত জিপি যোগ করে চূড়ান্ত জিপিএ নির্ধারণ করা হবে।

এমএম/

  • এসএসসি রেজিষ্ট্রিশন
  • তারিখ
এ সম্পর্কিত আরও খবর
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
 ইনস্ট্রাক্টর পদে যোগদানের সময় জানালো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ
 ইনস্ট্রাক্টর পদে যোগদানের সময় জানালো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ
ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার তারিখ পরিবর্তন
ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার তারিখ পরিবর্তন
এইচএসসি পরীক্ষার ফলাফলের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড 
এইচএসসি পরীক্ষার ফলাফলের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।